বর্ণনা : খাকসী, ওন্নাব, বাদিয়ান, গাওজবান ও অন্যান্য উপাদানের সমন্বয়ে প্রস্তুত, সব ধরনের জ্বর নাশক ইউনানী ঔষধ। এজিকে বিদ্যমান খাকসী শরীরের উষ্ণতা ও জ্বর, হাম, বসন্ত এবং চর্ম রোগ নিরাময় করে। রক্ত পরিস্কারক, রক্তের চাপ ও উষ্ণতা রোধ করে এবং টাইফয়েড, রিউমেটিক ফিভার—এ বিশেষ কার্যকরী। গাওজবানের এলকোহলিক একট্রাটে এন্টিবায়োটিক ক্ষমতা আছে যা Staphylococus এবং E-coli কে ধ্বংস করে। এজিক শান্ত কারক, জ্বর নাশক ও জ্বর পরবর্তী দুর্বলতা প্রতিরোধ করে ।
উপাদানসমূহ : প্রতি ৫ মি.লি.সিরাপ-এ আছে : (জলীয় নির্যাস আকারে) খাকসী—২৫০ মিগ্রা ওন্নাব—২৫০ মিগ্রা বাদিয়ান—২৫০ মিগ্রা গাওজবান—২৫০ মিগ্রা অন্যান্য উপাদান পরিমানমত সূত্র : (শরবত খাকসী) বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী।
কার্যকারিতা : ⇒ অসকল প্রকার জ্বর ⇒হাম ⇒ বসন্ত ⇒টায়ফয়েড ও প্যারাটায়ফয়েড জ্বর ⇒ঠান্ডা জ্বর বা ইনফ্লুয়েঞ্জা ⇒কাশি সহ জ্বর ⇒মাথা ব্যথা ও দাঁতের ব্যথা সহ জ্বর ⇒স্নায়ু বেদনা ⇒বাতের ব্যথা ⇒বাতজ্বর
প্রতিনির্দেশ : কোন প্রতিনির্দেশ নাই।
সেবনবিধি : ২-৪ চা চামচ ২-৩ বার আহারের পর সেব্য অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
সর্তকতা : শিশুদের নাগালের বাহিরে রাখুন।
পার্শ্ব-প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই।
সংরক্ষণ : আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।